বিষণ্ণতার শূন্যতা
- মাহফুজ ইসলাম সাকিব
শুভঙ্করের ফাঁকি পর্যন্ত নেই,
এক খন্ড ঘুমের অভাবে প্রেম জমছে না।
দৈহিক প্রেমটাই আসল—
কিন্তু বিচ্ছেদের আজ ষোলো কলা পূর্ণ।
বাকি যেটা আছে,
সেটা চাইলে খোদার জান কবজের ফেরেশতা চলে আসবে।
অনুভবের দূয়ার বন্ধ,
আমি এক খন্ড ঘন মেঘ,
বাতাসের উপর নির্ভরশীল—
যার নিজস্ব কোন গতি নেই।
এই যে—
সবাই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করে,
ক'জন ঘন মেঘের দুঃখ অনুভব করে।
এ মহাজগতে সবাই শুনে,
অনুভব করে কয়জন!
মহাবিশ্বের সবথেকে উৎকৃষ্ট মরিচীকা হইল সুখ।
আর—
মহাজীবনের প্রেম শব্দটাই এখন মহার্ঘ্য।
২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।